চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩ দিন ব্যাপি “ভূমি মেলা”শুরু হয়েছে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যেকে সামনে রেখে ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যালী, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমান ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারে। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সেতূভুষন দাশ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহমেদ জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,প্রভাষক বাবলু শংকর নাথ। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নুরে আলম, ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী,ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় লোহাগাড়া উপজেলা ভূমি অফিস ছাড়াও ৩টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রদান করা হচ্ছে। সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমি মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।