বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহণ করে স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের (বাংলা মাধ্যম) কোমলমতি শিক্ষার্থীরা। গত ২২ মে অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীর আনন্দমুখর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল’ ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.) এবং প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার প্রমুখ।
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অবদান নিয়ে কথা ও আলোচনার পাশাপাশি পুরো আয়োজন জুড়ে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সকলকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com