বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালুকায় সওজের সীমানা প্রাচীর, চলাচলে ভোগান্তিতে ১০ পরিবার

সাখাওয়াত হোসেন সুমন (ভালুকা) ময়মনসিংহ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি পুরনো সীমানা প্রাচীরের কারণে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন পৌর এলাকার অন্তত ১০টি পরিবার। ¯ানীয়দের অভিযোগ, বিষয়টি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো কার্যকর ব্যব¯া গ্রহণ করা হয়নি। সরেজমিনে দেখা যায়, ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অব¯িত সওজের পরিদর্শন বাংলোর সীমানা ঘেঁষে বসবাসকারী পরিবারগুলো মহাসড়ক থেকে নিজ বাড়িতে প্রবেশ কিংবা বাইরে যাতায়াতে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। সীমানা প্রাচীরের কারণে পায়ে হেঁটে চলাচলের সময় পথচারীদের মাথা নত করে যেতে হয় কিংবা দূরপথ ঘুরে চলাচল করতে হয়। এছাড়া ওই প্রাচীরের অব¯াও ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে একটি পাশের দেয়াল ধসে পড়ে পাশের একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ¯ানীয়রা জানিয়েছেন, সীমানা প্রাচীর থাকার কারণে ঘরের সংস্বার কাজের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পর্যন্ত আনা সম্ভব হচ্ছে না। এমনকি, সরু পথের কারণে খাটিয়ায় করে মরদেহ বহন করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম জানান, সওজের সীমানা প্রাচীরের কারণে আমরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছি। নাগরিক সেবাও ব্যাহত হচ্ছে। আমরা চাই, প্রাচীরের একটি অংশ অপসারণ করে একমাত্র সরু চলাচলের পথটি প্রশস্তু করে দেওয়া হোক। এ বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যব¯া গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com