বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সান্তাহার পৌর এলাকার জলাবদ্ধতায় বেহাল অবস্থা

আদমদীঘি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রথম শ্রেণীর পৌরসভার পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকায় পানি নিষ্কাশনের ব্যব¯া না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাত নং ওয়ার্ডে। প্রায় ২ শত বছরের ঐতিহ্যবাহী সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন, উপজেলার এক মাত্র সরকারি কলেজ, রেলওয়ে হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ¯াপনা রয়েছে পৌর এলাকার এই সাত নং ওয়ার্ডে। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, সান্তাহার পৌর এলাকার এই অভিজাত এলাকাটিই হয়ে পড়েছে সবচেয়ে অবহেলিত, নাগরিক সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। সাত নং ওয়ার্ডের চা-বাগান সিভিল কলোনী এলাকায় গত ১৭ মে ২৫ ইং হতে অদ্যাবধি বৃষ্টির পানির কারণে জলাবদ্ধতায় রয়েছে প্রায় ১১ বাড়িসহ প্রায় শতাধিক পরিবার। জলাবদ্ধতার কারণে উক্ত এলাকার চলাচলের রা¯া ও পানি নিষ্কাশনের ড্রেন এখন প্রায় এক হাঁটু পানির নিচে। পানি নিষ্কাশন ব্যব¯ার ড্রেন পানির নিচে থাকার ফলে চা-বাগান সিভিল কলোনী এলাকার প্রায় শতাধিক পরিবারের পানি নিষ্কাশন ব্যব¯া এখন অকেজো। এছাড়াও একই ওয়ার্ডের ঘোড়াঘাট এলাকার একটি অপরিস্কার খোলা ডাস্টবিনের ফলে ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী। প্লাস্টিকের ড্রামের ডাস্টবিন থাকলেও নিয়মিত পরিস্কারের অভাবে ড্রাম থেকে ময়লা আবর্জনা ছিটিয়ে পড়েছে চারদিকে এবং ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এলাকাবাসীর দাবি এলাকার বেশির ভাগ ড্রেনেজ ব্যব¯ায় বন্ধ অথবা ভালো ভাবে পরিস্কারের অভাবে পানি নিষ্কাশন ব্যহত হচ্ছে। এই বিষয়ে চা-বাগান সিভিল কলোনীর বাসিন্দা (অবসরপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মর্তুজা সেলিম জানান, দীর্ঘদিন থেকে আমরা এই জলাবদ্ধতায় ভুগছি গত বছর নভেম্বর মাসে আমরা এলাকাবাসী, সান্তাহার পৌরসভার প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করেও কোন লাভ হয়নি। সাত নং ওয়ার্ডে রেলওয়ের জায়গায় একটি বড় পুকুর রয়েছে এই পুকুরের পানি প্রবাহ যখন ঠিক ছিলো তখন কোন জলাবদ্ধতা সৃষ্টি হত না, কিš‘ বিগত কয়েক বছর হলো এই পুকুরে একটি অংশ প্রভাবশালীদের দ্বারা অবৈধ ভাবে দখল হয়ে যাওয়ার ফলে পুকুরের পানি প্রবাহ বন্ধ থাকার ফলে হালকা বর্ষনেও দেখা দেয় জলাবদ্ধতা। বর্তমানে অনেকেই ডেঙ্গু সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শুধু মাত্র এই জলাবদ্ধতার জন্য। গত কয়েকদিনের ভারী বর্ষনে বর্তমানে অব¯া আরও খারাপ। আমরা এলাকাবাসী পুনরায় পৌর সভাতে অভিযোগ দায়ের করলেও নেই এর কোন প্রতিকার ব্যব¯া বরং পৌর প্রকৌশলীর আচরণ অত্যন্ত অশোভনীয়। সাত নং ওয়ার্ডের ঘোড়াঘাট মহল্লার বাসিন্দা রাকিব হোসেন বলেন, আমাদের এলাকায় একটি অপরিস্কার ডাস্টবিন রয়েছে যা অনেক বার পৌর কতৃপক্ষকে মৌখিক ভাবে বললেও কোন কাজ হয় না। আমরা নিয়মিত পৌরকর পরিশোধ করলেও পাচ্ছি না নুন্যতম সেবা। বাধ্য হয়ে মাঝে মাঝে আমরাই নিজেরাই পরিস্কার করি। এ বিষয়ে সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। পৌর সভার লোকজন দিয়ে পানি নিষ্কাশনের ব্যব¯া করেছি। তবে পুরোপুরি সম্ভব হয়নি। আর জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনের কাজ শীঘ্রই শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com