বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্যামনগরে চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা

এবিএম কাইয়ুম রাজ (শ্যামনগর) সাতক্ষীরা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির। সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রতি বছর কোরবানির সময় অসচেতনতা ও অব্যবস্থাপনার কারণে অনেক চামড়া নষ্ট হয়ে যায়। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এসব সমস্যা রোধে আগেভাগেই করণীয় নির্ধারণ ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় চামড়া সংগ্রহের পর প্রাথমিক পর্যায়ে কীভাবে সংরক্ষণ করতে হবে, চুন-লবণ ব্যবহারের সঠিক পদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাত করার কার্যকর কৌশল নিয়ে বিত্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণ ও বাজারজাত করতে পারলে স্থানীয়ভাবে একটি অর্থনৈতিক সুযোগ তৈরি হবে। এজন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভাটি উপজেলার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মধ্যে যথেষ্ট আগ্রহ ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com