শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

জামালপুর পৌর শহরের বগাবাঈদ এলাকার সন্ত্রাসী হারুনের সন্ত্রাসী কার্মকান্ড ও নিরীহ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকার সাধারন জনগন। বৃহস্পতিবার সকালে পৌর শহরের মির্জা আজম চত্বরে অত্র এলাকার সাধারন জনগনের আয়োজনে বগাবাঈদ এলাকার সন্ত্রাসী হারুনুর রশিদ হারুনের সন্ত্রাসী কর্মকান্ড ও নিরীহ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকার সাধারন জনগন। এলাকার সাধারন জনগনের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসী ও ভুক্তভোগী শেখ মো.রুকন, রবিউল আওয়াল (নবু), কৃষিবীদ জয়নাল আবেদীন, মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, অটো রিক্সা চালক মজিবর রহমান, কল্পনা, রাইমা প্রমুখ। এ সময় বক্তরা সন্ত্রাসী হারুন ও তার ভাই আমিরের সন্ত্রাসী কর্মকান্ড এবং নিরীহ মানুষের উপর অত্যাচার বন্ধের এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে সন্ত্রাসী হারুনের ভাই আমিরের দলীয় পদ থেকে অব্যাহতিরও দাবী জানান বক্তরা। পরে মানববন্ধনে আগত হাজারো সাধারন জনগন বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি মির্জা আজম চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলের সাধারন জনগন সন্ত্রাসী হারুন ও আমিরের অত্যাচার বন্ধ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে শ্লোগান দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com