শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভাণ্ডারিয়ায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরনের দাবীতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য সহকারিরা ‘আপনার শিশুকে টিকা দিন’ লেখা ফেষ্টুন (পতাকা) গায়ে জড়িয়ে অভিনব কর্মসূচি পালন করেছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে ৩২ জন স্বাস্থ্য সহকারি এবং ৫ জন সহ স্বাস্থ্য সহকারী এই অভিনব কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম অনিদ্রিষ্ট সময়ের জন্য বন্ধ করে কর্মবিরতি পালন করারও হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারিরা এই অভিনব কর্মসূচি পালন করে দাবির প্রতি একাত্মতা পোষন করে। এই অনুষ্টিত কর্মবিরতিতে উপস্থিত ও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন, উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এ জেড সায়েম, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার প্রমূখ। আন্দোলনরত স্বাস্থ্য কর্মীরা জানান, ১৯৯৮ সালের ডিসেম্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিল তা দ্রুত বাস্তাবায়নের দাবী নিয়ে আজ এ কর্মবিরতি পালন করা হচ্ছে। তারা আরও জানান, তাদের কারণেই বাংলাদেশ বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু তারা নানাভাবে অবহেলার শিকার হচ্ছে। দাবি আদায়ে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে তারা ঘোষণা দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com