রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সব ভিডিওতেই বিজ্ঞাপন দেখাবে ইউটিউব

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

এখন থেকে নন-মোনেটাইজড চ্যানেলগুলোতেও বিজ্ঞাপন দেখাবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কিন্তু এক্ষেত্রে ওইসব চ্যানেলের মালিকরা কোনো ধরনের অর্থ বা শেয়ার পাবেন না। সম্প্রতি নীতিমালা পরিবর্তন করে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এতে ইউটিউবারদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই সিদ্ধান্তের ফলে বেশিরভাগ ইউটিউব কন্টেন্ট নির্মাতাই অখুশি। তাদের ক্ষোভের কারণ বিজ্ঞাপন দেখানো নয় বরং বিজ্ঞাপন থেকে অর্থ না পাওয়া। সাধারণত, চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর জন্য ইউটিউবারদের যোগ দিতে হয় ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’-এ। আর এতদিন ধরে চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর মানেই ছিল বিজ্ঞাপনের অর্থের ভাগ পাওয়া। তাই অনেকেই হাত খরচের টাকা যোগাতে ভিডিও বানান। কেউ কেউ ইউটিউব থেকেই পুরো জীবিকা নির্বাহ করেন। কিন্তু, এবার থেকে নন-মোনেটাইজড চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেখানো হলেও সেখান থেকে কোনো ভাগ পাবেন না সেগুলোর মালিকরা। খুব শিগগিরই এই নীতিমালা কার্যকর করতে যাচ্ছে ইউটিউব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com