মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নিখোঁজ হওয়া শিশু ইশরাতকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার (২১শে জুন) দুপুর ১২ টার দিকে স্নানঘাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ই জুন বুধবার প্রতিদিনের ন্যায় শিশু ইসরাত মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এর পরে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। লক্ষীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর জায়গির গ্রামের রেজাউল করিম বাবুর মেয়ে ইশরাত। খবর পাওয়ার পর থেকেই ইশরাতের খোঁজে গোয়েন্দা সহযোগিতাসহ ঐ এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় কালকিনি থানা পুলিশ। অবশেষে শনিবার দুপুর ১২টার দিকে লক্ষীপুর ইউনিয়নের স্নানঘাটা বাজারের ব্রীজ সংলগ্ন স্থানে তাকে পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে কালকিনি থানা পুলিশ। বর্তমানে পুলিশ হেফাযতে রয়েছে শিশুটি। এ বিষয়ে শিশুটির বাবা সদ্য বিদেশ ফেরত রেজাউল করিম বাবু বলেন, আমার মেয়েটিকে স্নানঘাটা বাজারের ব্রীজের কাছে পেয়েছি। এ ঘটনা যারা ঘটিয়েছি তাদের বিচার চাই। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সাথে তার বিবাদ রয়েছে। সহন্দের তীর তাদের দিকেই। তবে বাবা হিসাবে হারিয়ে যাওয়া মেয়ে খুজেঁ পাওয়ার যে আত্ম তৃপ্তি সেটা তার ভিতরে পরিলক্ষিত হয়নি। রহস্য রয়েই যায়। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, মেয়েটকে স্নানঘাটা বাজারের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি এখন থানায় আছে সাথে ওর বাবা ও মা রয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।