রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের সুখান পুকুর পাকার মাথা থেকে হাতিরামের পুকুর পর্যন্ত গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় এক কিলোমিটার রাস্তায় রাবিশ দিয়ে চলাচলের উপযুক্ত করা হচ্ছ। ওই এলাকার মশিউর রহমান মুলত রাবিশ সংগ্রহের জন্য কাজ করেছেন। ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই রাবিশ বহন করে রাস্তায় বসিয়ে দিচ্ছেন। র্তীথ, তমাল, মুদ্ধ, সত্যজিৎ, জয়দেব, প্রাচুর্য, আপন সহ এলাকার শিশুরা বড়দেরকে রাবিশ নিয়ে গিয়ে সহযোগিতা করছেন। আশে-পাশের চারটি গ্রাম হিন্দু ধর্মের অনুসারী। এলাকাবাসীরা বলছেন, মশিউর রহমান মুলত নিজে থেকেই এই রাবিশ সংগ্রহ করে রাস্তায় বসিয়ে দেওয়ার কাজ করছেন। মশিউর রহমান এলাকাবাসীর কাছে থেকে টাকা সংগ্রহ করে ইট ভাটা থেকে রাবিশ নিয়ে এসে রাস্তায় বসিয় দিচ্ছেন। মশিউর রহমান বলেন, বহুদিন থেকে রাস্তাটি পাকা কারণের কাজ না হওয়ার কারণে আজ অবশেষে নিজেরাই রাস্তা উন্নয়নের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে এলাকাবাসীদেরকে সাথে নিয়েই সুখানপুকুরের পাকার মাথা থেকে শুরু করে হাতিরামের পুকুর পর্যন্ত রাবিশ দেওয়া শুরু করি। স্থানীয় শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলেই এতে অংশ নেন। মশিউর রহমান জানান, বর্ষা মৌসুমে কাদাপানিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। বহুবার সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণের দাবি জানানো হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। তাই নিজেদের অর্থ ও শ্রমে রাস্তায় রাবশি দেওয়া হচ্ছ।