বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘শপেবল ভিডিও’ বানিয়ে ফেসবুকে আয় করুন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের। ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয়। অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন।
কেউ পণ্য বিক্রি করছেন, কেউবা কনটেন্ট তৈরি করে আয় করছেন। তবে বর্তমান ডিজিটাল যুগে শুধু পণ্যের ছবি বা ভিডিও যথেষ্ট নয়। ক্রেতারা এখন চাইছেন এমন কনটেন্ট, যা দেখে সরাসরি কিনতে পারবেন-আর এখানেই আসে শপেবল ভিডিও। এই ভিডিওর মাধ্যমে ইউজাররা ভিডিও দেখার সময়ই প্রোডাক্টে ক্লিক করে কিনতে পারেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম এই ফিচারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, কারণ এটি কনভার্সন রেট অনেক বাড়িয়ে দেয়।
তাহলে চলুন, দেখে নেই কীভাবে শপেবল ভিডিও তৈরি করে আয় বাড়াতে পারবেন-
প্রাসঙ্গিক ও সমস্যাভিত্তিক স্ক্রিপ্ট লিখুন
যদি আপনি স্কিনকেয়ার প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে ভিডিও শুরু করুন। স্ক্রিপ্ট যেন সমস্যা সমাধানমূলক হয়। শুরুতেই ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করুন। ৩০-৪৫ সেকেন্ডের মধ্যে বার্তা স্পষ্ট করুন
পণ্যের হাইলাইট দেখান বাস্তব ব্যবহারের মাধ্যমে
একটা পণ্যের ব্যবহারের সময়, আগে/পরের ফলাফল, বা ব্যবহারকারীর রিয়েল রিয়েকশন দেখান। যেমন ধরুন-কেউ প্রোডাক্ট ব্যবহার করছে, তারপর স্ক্রিনে টেক্সট দিন ফলাফল ৭ দিন/১০দিনে।
ভিডিওতে ‘শপ নাউ’ / ‘ট্যাপ টু বাই’ বোতাম যুক্ত করুন
ফেসবুক বা ইনস্টাগ্রাম শপ-সাপোর্টেড ভিডিও আপলোড করলে আপনি ট্যাগ করতে পারেন। প্রোডাক্টে ‘শপ নাউ’ বোতাম যুক্ত করতে পারেন। ভিডিওর উপর পণ্যের দাম সহ শপিং ট্যাগ দিয়ে দিতে পারেন। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রোডাক্ট স্টিকার যুক্ত করতে পারেন। ফেসবুক কমার্স ম্যানেজার ব্যবহার করে প্রোডাক্ট লিঙ্ক সংযুক্ত করতে হবে।
ভিডিও রিলস বা স্টোরি ফরম্যাটে তৈরি করুন
ফেসবুক রিলস ও ইনস্টাগ্রাম স্টোরিসে এনগেজমেন্ট সবচেয়ে বেশি। শপেবল ফিচার রিল ও স্টোরিতে বেশি ভিউ পাবেন তাহলে। মোবাইল ফার্স্ট দর্শকদের জন্য পারফেক্ট রিলসগুলো। তাই ভিডিও রিলসে শেয়ার করুন।
চমকপ্রদ ক্যাপশন ও হ্যাশট্যাগ লিখুন
এখনই অর্ডার করুন, অফার চলবে সীমিত সময়! এধরনের ক্যাপশন সহজে মানুষের নজরে পড়ে। তাই এ ধরনের ছোট ক্যাপশন যুক্ত করতে পারেন। হ্যাশট্যাগ ব্যবহার করুন: #ঝযড়ঢ়ডরঃযগব #ঝশরহপধৎবইধহমষধফবংয #ইুঁঘড়ইিউ।
প্রোডাক্টের ইউজার রিভিউ
ভিডিওর শেষে ৫–১০ সেকেন্ডের টেস্টিমোনিয়াল দিতে পারেন। যেমন- “আমি ব্যবহার করছি ২ সপ্তাহ ধরে, আর ত্বকে সত্যিই পরিবর্তন টের পাচ্ছি!” এটি বিশ্বাসযোগ্যতা বাড়ায়। দর্শককে ক্লিক করতে উৎসাহ দেয়।
প্রচারণা দিন টার্গেট অডিয়েন্সে বুস্ট করুন
ফেসবুক অ্যাডস ম্যানেজার ব্যবহার করে ভিডিওটি বুস্ট করুন। লোকেশন শুধু বাংলাদেশ বা নির্দিষ্ট শহর দিতে পারেন। আপনার পণ্যের উপযোগী বয়স টার্গেট করতে পারেন। কম বাজেটে বেশি রিটার্ন পেতে রিলস অ্যান্ড স্টোরি বুস্ট সবচেয়ে কার্যকর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com