শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুষ্টিয়ায় করলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

জেলার মিরপুর উপজেলায় করলা (তিত করোলা) চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে করলা জাতীয় সবজির উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে যেমন চাহিদা বেড়েছে, তেমনি কৃষকরাও ভালো দাম পাচ্ছেন।
জেলার মিরপুর উপজেলার আমলা, ছাতিয়ানডাঙ্গা, তালবাড়িয়া ও পোড়াদহ ইউনিয়নে গত তিন বছরে করলা চাষ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এ অঞ্চলের উঁচু জমি, জৈব সার ও খাল-বিলের প্রাকৃতিক সেচ সুবিধার কারণে চাষিরা করলা (তিতা সবজি) চাষের দিকে ঝুঁকছেন।
মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের একসময়ের অভাবী কৃষক মিলন হোসেন এখন স্থানীয়ভাবে সফল সবজি চাষি হিসেবে পরিচিত। পাঁচবছর আগেও মিলন ছিলেন ধানের ওপর নির্ভরশীল একজন কৃষক। বারবার লোকসান হওয়ায় ঋণের বোঝা তার ঘাড়ে চেপে বসে। হতাশ হয়ে পড়লেও কৃষি কাজ ছাড়েননি। ২০২১ সালে কৃষি অফিস থেকে একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার পর তিনি করলা চাষে আগ্রহী হন।
কৃষক মিলন জানান, করলা চাষে বছরে দুই-তিনটি ফসল, আয় হয় লক্ষাধিক টাকা। ২০২৫ সালের এ মৌসুমে কৃষক মিলন প্রায় ২ বিঘা জমিতে করলা চাষ করেছেন। তিনি জানান, এবার তার উৎপাদন খরচ দাঁড়িয়েছে প্রায় ৪৫ হাজার টাকা, আর আয় হবে প্রায় দেড় লাখ টাকার মতো। প্রতিদিন স্থানীয় বাজারে তার সবজি চলে যাচ্ছে পাইকারদের মাধ্যমে।
কৃষিবিদরা জানান, করলা গ্রীষ্মকালীন ফসল, যা উচ্চ তাপমাত্রা ও অল্প পানি সহ্য করতে পারে। মিরপুর উপজেলার মাটি ও আবহাওয়া এই সবজির জন্য বেশ উপযোগী হওয়ায় উৎপাদনে ভালো ফল মিলছে।
স্থানীয় কৃষকরা জানান, করলা-সহ মিরপুরের সবজি সরবরাহ হয় কুষ্টিয়া শহর, ঝিনাইদহ, রাজবাড়ী ও ঢাকার বাজারেও। প্রতিকেজি করলার দাম পাইকারি বাজারে ২৫-৩০ টাকা এবং আর খুচরায় ৪০-৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। স্বাস্থ্যের উপকারিতার জন্য শহরের বাজারে করলা বেশি জনপ্রিয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী মৌসুমে জেলার মিরপুর উপজেলায় অন্তত দুইশ’ হেক্টর জমিতে করলা চাষের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া একটি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে ভাবা হচ্ছে।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, মিরপুরে করলা চাষের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি ও বালাইনাশক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com