জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিচ্ছেন দলটির নেতারা। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে
জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিচ্ছেন দলটির নেতারা। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেছবি: সাজিদ হোসেন
জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেয় নতুন রাজনৈতিক দলটি। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।
পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল রেখেছে জাতীয় নাগরিক পার্টি। আবেদন জমা দেওয়ার পর আখতার হোসেন বলেন, ‘আমরা আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে আমাদের দল নিবন্ধনের আবেদন এই মাত্র দাখিল করেছি। নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ আমাদের আবেদন রিসিভ (গ্রহণ) করেছেন। আমাদেরকে রিসিভ কপি তারা দিয়েছেন।’
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৫ তারিখে গণ–অভ্যুত্থানে যেভাবে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোটে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয়জয়কার করে দেবে, এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।’
এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে গত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি রয়েছেন, তাঁদের যেমন পুনর্গঠন করতে হবে, নিয়মনীতির পরিবর্তন করতে হবে, কিন্তু তার মানে এই নয়, ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই, জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই। সে প্রক্রিয়ায় কিন্তু আমরা আজকে এসেছি। এর মধ্যেও আমরা বলে যেতে চাই। আমরা আজকেও বলছি, ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন।’
গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এ দলটি গঠিত হয়।
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেছবি: সাজিদ হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করার শেষ দিনে আজ দুপুর পর্যন্ত আবেদন জমা দিয়েছে দুই ডজনেরও বেশি রাজনৈতিক দল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে নির্বাচন কমিশন। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল। এরপর এনসিপিসহ ৪৬টি দলের আবেদনের প্রেক্ষিতে দলের নিবন্ধন আবেদনের সময়সীমা ২ মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হচ্ছে ।
নিবন্ধনের শেষ দিনে ইসিতে আবেদন জমা দিল এনসিপি
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে গত শনিবার (২২ জুন) শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে দলটির একটি প্রতিনিধি দল এই আবেদন জমা দেয়।
ইসির নির্ধারিত সময় অনুযায়ী আজই ছিল নতুন দল নিবন্ধনের আবেদনের শেষ দিন। এনসিপি এই সময়ের মধ্যে আবেদন করে রাজনৈতিক স্বীকৃতি লাভের প্রক্রিয়ায় যুক্ত হলো।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা একটি জনগণের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন ধারার রাজনৈতিক সংগঠন। আবেদনপত্রে তারা শাপলা, মোবাইল অথবা কলম—এই তিনটি প্রতীকের যেকোনো একটি বরাদ্দের প্রস্তাব করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এনসিপির আবেদনসহ অন্যান্য আবেদন যাচাই-বাছাই শেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধনের সিদ্ধান্ত জানানো হবে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। নতুন দলগুলোর যাচাই-বাছাই শেষে সংখ্যাটি আরও বাড়তে পারে।