শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রবীণ দলীয় কর্মী ‘তাহের ঠাকুর’-এর পাশে দাঁড়ালেন তারেক রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় পাবনার চাটমোহর উপজেলার আশিয়োর্ধ দলীয় কর্মী ‘আবু তাহের ঠাকুর’-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-সহ একটি প্রতিনিধি দল। গত শুক্রবার দুপুরে (২০ জুন) পাবনার চাটমোহর উপজেলার আফ্রাত পাড়ায় অবস্থিত আবু তাহের ঠাকুর-এর গ্রামের বাড়িতে যান তারা।
নিজের ছেলে রবিউল করিম গোলামকে নিয়ে কামার শালায় কাজ করা সেই আশিয়োর্ধ দলীয় কর্মী আবু তাহের ঠাকুরের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এসময় তৃণমূল বিএনপি’র এই ত্যাগী কর্মী ও তাঁর পরিবারের শরীর-স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এছাড়া তারেক রহমান-এর পাঠানো উপহার সামগ্রী অসুস্থ আবু তাহের ঠাকুরের হাতে তুলে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব।
এদিকে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও রুবেল আমিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সিন্টু, চাটমোহর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সেলিম রেজা, মাহমুদ আলম মাহমুদ, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ, ছাত্রদলের সাবেক নেতা শাহরিয়ার আলম জর্জ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com