বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দিনব্যাপী গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে রোববার তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসুচি পালন করেন। তিনি সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়, গালা ইউনিয়নের আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ করেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশ রক্ষায় গাছের ভুমিকা অপরিসীম। গাছ যেযমন ফল দেয়,তেমনি এর কাঠও মানুষের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের জীবনে গুরুত¦পূর্ণ অবদান রাখছে। তিনি শিক্ষার্থীদের বাড়ীর আঙ্গিনায় গাছের চারা রোপনের আহ্বান জানান। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। এ কর্মসুচি অব্যাহত থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন। সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বজায় রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের ভুমিকা রাখতে হবে, নৈতিক শিক্ষায় অভ্যস্ত করতে হবে। তিনি বলেন, টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত রেখে আদর্শিক জেলা হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড়সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।