শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণার পূর্বধলায় রাস্তা পাকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর বাজার থেকে লালচাপুর পর্যন্ত রাস্তার পাঁকা করন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে রাস্তা নির্মান কাজের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের নমিনী ও জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার। এ উপলক্ষে সোমবার (২৩ জুন) দুপুরে আলমপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে বৈরাটি ইউনিয়ন বিএনপি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, বৈরাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু তালেব, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহেদ আলী মাস্টার, বিএনপি নেতা জহিরুল ইসলাম, পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সম্রাট, জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন তালুকদার, গ্রামবাসির পক্ষে সাহাবুদ্দিন প্রমুখ। এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, এলজিইডি পূর্বধলা এর উদ্যোগে ৩ কোটি ১২ লাখ টাকা ব্যায়ে বৈরাটি ইউনিয়নের আলমপুর বাজার থেকে লালচাপুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাঁকাকরণ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com