শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় ৫৬ জন কৃষকের চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান আশিক গাইবান্ধা
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

উইগ্রো টেকনোলজি লিমিটেড থেকে ৫৬ জন কৃষক ঋণ নিতে ফাকা চেক দিয়ে ঋণ পরিশোধ হওয়ার এক বছর অতিবাহিত হওয়ার পরেও চেক ফেরত দিচ্ছে না কোম্পানির কর্মকর্তারা। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। তাই দ্রুত সময়ের মধ্যে চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষকরা। ২৩ জুন গাইবান্ধার নতুনবন্দর আর্টিকেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পেশ করেন ভুক্তভোগী সুমেন চন্দ্র। এসময় আরো বক্তব্য রাখেন কৃষক মোঃ রনজু মন্ডল, মোঃ আমজাদ আলী, শ্রী বিধান চন্দ্র শীল প্রমুখ। ভুক্তভোগী কৃষকরা বলেন ১ লক্ষ করে টাকা ঋণ নিয়ে সুদসহ ১ লাখ দশ হাজার টাকা পরিশোধ করেছি। ঋণ নেওয়ার আগে ডকুমেন্টস হিসাবে ফাকা দুটি করে ফাকা চেকে স্বাক্ষর নিয়ে আমাদেরকে ঋণ দেয়। ঋণ পরিশোধ করার পরেও তারা আমাদের ৫৬ জন কৃষকের চেক ফেরত দিচ্ছে না। তাই আমরা সংশয়ে আছি। আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে যেন আমরা চেকগুলো ফেরত পাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com