খুলনা নগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান মনির দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। গতকাল সকালে গুরুতর অসুস্থ্য মনিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসভবনে ছুটে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা। এসময় তিনি মনিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পওে পরিবারের সদস্যদের সাথে তার চিকিৎসা নিয়ে আলাপ করেন। তিনি ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান মনির রোগমুক্তি কামনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম, ১৯নং ওয়াডর্ বিএনপির সদস্য কাজী সান্টু, খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য মতি প্রমুখ।