শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্যামনগরে ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের মাস্ক বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডলি ব্যাকআপ টিম’। চলমান মৌসুমি পরিবর্তন ও জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে এই কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় পথচারী, শ্রমজীবী ও নি¤œআয়ের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি শেখ মাহমুদুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন সহ-সভাপতি আদনান মুওাকী, সাধারণ সম্পাদক মো. আলামিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন, দপ্তর সম্পাদক মো. তাবিব এবং আর্থিক সম্পাদক ওমর ফারুক রাহি। তারা বলেন, মাস্ক বিতরণের পাশাপাশি জনসচেতনতা তৈরি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে মানুষের হাতে মাস্ক তুলে দেন এবং একইসঙ্গে মাস্ক ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের অবহিত করেন। এতে উপস্থিত লোকজনও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ফ্রেন্ডলি ব্যাকআপ টিম শুরু থেকেই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকা-ে নিবেদিত থেকেছে। ভবিষ্যতেও তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, সংগঠনটি ইতিপূর্বেও বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে জনসাধারণের আস্থা অর্জন করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com