শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে মোক্তাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক বাগমার নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন আশরাফি হাবিবুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য ফরিদ আহমেদ মৃধা, লুৎফর রহমান প্রমুখ, সাবেক প্রচার সম্পাদক ফজলুর রহমান আখন্দ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ। এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাধারণ জনগণের মাঝে স্মারক হিসেবে চারাগাছ বিতরণ করা হয়, যা পরিবেশ রক্ষায় দলীয় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com