শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ের বারইয়ারহাটে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

চট্টগ্রামের মিরসরাইতে বারইয়ারহাট বাজারে আন্ডারপাস নির্মানের দাবিতে বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটি ও সর্বস্তরের জনসাধারণের মানববন্ধন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে বারইয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত ফ্লাইওভারের পূর্ব পাশে আন্ডারপাস নির্মানের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিকের সভাপতিত্বে জাহিদুল হোসেন বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার. সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, আনোয়ার হোসাইন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল ও বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী ফারুক সহ বিভিন্ন রাজনৈতিক দল বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে বক্তারা জানান শিশু-কিশোর ও বয়স্ক লোকেরা ফ্লাইওভার ব্যবহার করা সম্ভব নয়। তাই তাদের চলাচলের কথা চিন্তা করে আন্ডারপাস নির্মাণ না হওয়া পর্যন্ত ট্রাফিক পুলিশের মাধ্যমে জেব্রা ক্রসিং এর মাধ্যমে মানুষ পারাপারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। লিখিত অভিযোগের মাধ্যমে সড়কের জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com