শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহালছড়ি উপজেলায় বাংলাদেশ স্কাউটস’র কাব কার্ণিভাল-২০২৫

দীপক সেন মহালছড়ি
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস’র কাব কর্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৩জুন সোমবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কাব কার্ণিভাল উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস্ সভাপতি মোঃ আবু রায়হান। প্রথমে জাতীয় পতাকা ও বাংলাদেশ স্কাউটস এর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কার্ণিভালের আনুষ্ঠিকতা শুরু করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, উপজেলা শিক্ষা অফিসার, মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক দীপক সেনসহ অন্যান্য কাব লিডারগণ। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং মহালছড়ি উপজেলা স্কাউটস এর আয়োজনে এবং চট্টগ্রাম বিভাগীয় স্কাউটস কমিশনার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জয়নাল স্যার এর তত্ত্বাবধানে ও পরিচালনায় মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উপজেলা কাব কার্ণিভালে উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের কাব সদস্য/সদস্যা এবং প্রধান শিক্ষকগণ কার্ণিভালে অংশগ্রহণ করেন। শুরুতে মহালছড়ি স্কাউটস লিডার শিক্ষীকা জসি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি মোঃ আবু রায়হান কে এরপর একে একে অন্যান্য অতিথিদের স্কাউটস স্কার্ফ পরিধান করান উপজেলা ও অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের কাব লিডারগণ। দিনব্যাপী নির্ধারিত অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কার্ণিভারৈর ধারাবাহিক অনুষ্ঠান শুরু হয়ে দিনভর নানা অনুষ্ঠানের শেষে বিকেলে সভাপতির সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে কার্ণিভালের পরিসমাপ্তি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com