শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিসিএস ইসির নির্বাচন সভাপতি জহির, সহসভাপতি দিপু এবং মহাসচিব মনি

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দেশের আইসিটি খাতের প্রধান জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (ইসি) অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে গড়ে তোলা। বিগত বছরগুলোতে বিসিএস’র কার্যনির্বাহী পরিষদে কাজ করার পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি যেমন রয়েছেন, তেমনি বেশ কয়েকজন নতুন মুখ বিসিএস’র ইসি’তে প্রতিনিধিত্ব করছেন। এবারের কার্যনির্বাহী পরিষদ বেশ কয়েকটি কারণে অনেক ব্যালেন্সড ও অধিকতর কার্যকরী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গত রবিবার (২২ জুন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাতজন পরিচালক নিজেদের মধ্যে বিসিএস’র কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর পদ বন্টনের নির্বাচন করেন। তারুণ্য নির্ভর নতুন কার্যনির্বাহী পরিষদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গঠিত হলো বিসিএস এর ২০২৫-২০২৭ এর কার্যনির্বাহী পরিষদ (ইসি)।
বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর ২০২৫-২৭ কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর সভাপতি নির্বাচিত হলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক বিসিএস পরিচালক (২০২২-২৪) মোহাম্মদ জহিরুল ইসলাম। সহসভাপতি নির্বাচিত হলেন ল্যান্ড মার্ক কমপিউটার্সের সত্তাধিকারি ও ইসিএস’র বর্তমান সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু এবং মহাসচিব নির্বাচিত হলেন কমপিউটার সিটি অ্যান্ড টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক বিসিএস পরিচালক (২০২২-২৪) মুহাম্মদ মনিরুল ইসলাম মনি।
বিসিএস’র ২০২৫-২৭ কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন পিসি গার্ডেনের সত্তাধিকারি মো. আহসানুল ইসলাম নওশাদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন এইচ এম কমপিউটার্সের সত্তাধিকারি ও এমসিএস’র সাবেক সভাপতি (২০১৯-২০) আবুল হাসান। পরিচালক নির্বাচিত হলেন ওয়েলকিন কমপিটার্সের সত্তাধিকারি ও ইসিএস’র বর্তমান সহসভাপতি মো. নজরুল ইসলাম হাজারী এবং পরিচালক নির্বাচিত হলেন
জ্যাজি ইন্টারন্যাশনালের সত্তাধিকারি ও ইসিএস’র বর্তমান সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেইন।
উল্লেখ্য, সাতজন পরিচালকদের মধ্যে পদবন্টনের নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল বিষয়ে কোনও আপত্তি থাকলে তা লিখিতভাবে দাখিলের শেষ সময় ২৪ জুন বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনের ফলাফল বিষয়ে কোনো আপত্তি থাকলে তার শুনানি ও নিস্পত্তি ২৫ থেকে ২৭ জুন। নির্বাচন বোর্ড চুড়ান্ত ফলাফল ঘোষনা করবেন ২৮ জুন শনিবার।
বিসিএস’র ২০২৫-২৭ মেয়াদকালের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (এফটিএ-১ শাখা, এফটিএ অনুবিভাগ) শরীফ রায়হান কবির। সদস্যদ্বয় হলেন বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (অবা-১ শাখা, আইআইটি অনুবিভাগ) সন্দীপ কুমার সরকার এবং সহকারি বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক, এফট্এ অনুবিভাগ) মো. সিরাজুল ইসলাম।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ আফরোজ বিসিএস এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com