রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে দখলদার দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ও ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি ওয়াইনেট বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলেছে (আইইসি), দেশের দক্ষিণে আমাদের
একটি কৌশলগত অবকাঠামোতে ক্ষতি হয়েছে। এতে ওই অঞ্চলের বেশকিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই বিবৃতিতে আইইসি এই গোলযোগের কোনো কারণ উল্লেখ করেনি। তারা আরও জানায়, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জানিয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।
সূত্র: আল জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com