বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচনের ফল পাল্টানোর আহ্বানে সাড়া দিবে না আমেরিকানরা : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার উদ্যোগের পক্ষে আমেরিকানরা দাঁড়াবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার আহ্বানের প্রেক্ষিতে বাইডেন বুধবার এ কথা বলেন। থ্যাংকস গিভিং হলিডে’র প্রাক্কালে নিজ শহর উইলমিংটনে এক বক্তব্যে বাইডেন বলেন, আমেরিকানরা সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেছে এবং পরে আমরা এর ফলাফলকে সম্মান করেছি। তিনি বলেন, এই দেশের জনগণ ও দেশের আইন ছাড়া অন্য কোন কিছুর পক্ষে দাঁড়াবে না। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে ট্রাম্প একের পর এক জালিয়াতির অভিযোগ তুলছেন। যদিও এসব অভিযোগের পক্ষে তিনি অর্থপূর্ণ কোনো প্রমাণ দেখাতে পারেননি। এছাড়া পেনসিলভেনিয়ায় সমর্থকদের তিনি বলেছেন, আমাদেরকে নির্বাচনের ফলাফল উল্টে দিতে হবে। কারণ এতে জালিয়াতি হয়েছে।
এ প্রেক্ষিতে বাইডেনের এ বক্তব্য ট্রাম্পের বিপক্ষে তাদের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
এদিকে পরাজয় স্বীকার না করলেও ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন। গত সোমবার তিনি বলেছেন, ক্ষমতা হস্তান্তর দেখভাল করা জেনারেল সার্ভিসেস এডমিনিষ্ট্রেশানের (জিএসএ) এর যা করণীয়, তা তাদের অবশ্যই করা উচিত। এরপর থেকে বাইডেন টিম জিএসএ’র সাথে ক্ষমতা হস্তান্তর নিয়ে তাদের কাজ শুরু করেছে। এছাড়া মঙ্গলবার বাইডেন তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। সে সময়ে তিনি বলেছেন, এটি এমন একটি টিম যা আমেরিকার ফিরে আসার প্রতিনিধিত্ব করে। পিছু হটা নয় আমেরিকা এখন বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত। বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com