পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ আবুল হাসান আরেফীন ২৪ জুন মঙ্গলবার গলাচিপা উপজেলার বিভিন্ন অফিস, পৌরসভার উন্নয়ন মুলক কাজের ফলক উন্মোচন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বলেন জুলাই ২০২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শত শত ছাত্র যুবক শিশুদের রক্তের বিসর্জনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল কে সেই চেতনায় মানুষের সেবা করাই হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের মূল কাজ। ১৮ কোটি মানুষের দৈনন্দিন নানা সমস্যা নিরসনে যেন জনগণ হয়রানি না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। বুঝতে হবে দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমরা বেঁচে থাকি। জেলা প্রশাসক প্রথমে গলাচিপা থানা পরিদর্শন গার্ড অফ অনার স্যালুট নিয়ে থানার বিভিন্ন দপ্তর হাজত খানা, অস্ত্রাগার, বৈধ অস্ত্র জমা সহ অপরাধ নিরসনে আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেয় এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মোঃ সৈয়দুজ্জামান ও অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি পৌরসভার প্রধান গেটের ফলক ও বর্জ্যময়লার পরিবহন গাড়ির উদ্বোধন করে এবং উপজেলা নির্বাহী অফিসারের সম্প্রসারণ দরবার হলের আধুনিকায়ন ফলক উন্মোচন শেষে সকল সরকারি কর্মকর্তাদের সাথে সার্বিক উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেয়। এছাড়াও ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে নামজারি ও জমা খারিজের রেকর্ড পর্চা প্রধান শিক্ষকদের হাতে তুলে দেয়। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে শিশু পার্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এসময় মত বিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য অফিসার জহিরুন্নবী, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা সহ বিভিন্ন দপ্তর প্রধান ও প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন প্রমূখ ।পরে জেলা প্রশাসক উপকূলীয় দুর্গম এলাকা চর কাজল ও চরবিশ্বাস ইউনিয়ন পরিদর্শনের করেন।