রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক

এবিএম কাইয়ুম রাজ (শ্যামনগর) সাতক্ষীরা
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। ২৩ জুন সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বিড়ালক্ষী সানা বাড়ি মসজিদের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে, এসআই মোহাম্মদ বিপ্লব, এসআই মতিন ও এএসআই শাহাদত হোসেনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পশ্চিম বিড়ালক্ষী এলাকার একটি নির্জন রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম বিড়ালক্ষীর আসাদুজ্জামান মিলন, কয়রার মোহাম্মদ সানা, কাশিমাড়ীর জাহাঙ্গীর আলম এবং আব্দুল আজিজ। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ছুরি, দুটি প্লাস্টিকের ছুরি, দুটি ইয়াবা ট্যাবলেট, গাঁজার শুকনো পাতা ও গাঁজার প্যাকেট, এবং একটি পুরোনো সিএনজি জব্দ করা হয়। শ্যামনগর থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছেএকটি ডাকাতি প্রস্তুতির অভিযোগে এবং অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। পরদিন আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com