শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫

নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ওই কর্মসূচী পালন করা হয়। এতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে অংশ নেন উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন-বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূরুল হক হলুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আল জহির মাসুম, সাবেক সভাপতি একে এম আনিছুর রাজ্জাক ভূঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান আমাদের দাবি। দ্রুত সময়ের মধ্যে তাঁদের এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূরুল হক হলুদ বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থায় দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। প্রয়োজনে সব ধরনের সেবা প্রদানও বন্ধ রাখা হবে। তাই দ্রুত সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com