শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫

মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের পেশাগত মর্যাদা, নিয়োগবিধি সংস্কার এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়। স্বাস্থ্য সহকারীদের মূল দাবি হলো নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) ডিগ্রিধারীদের উপযুক্ত মর্যাদা দিয়ে ১৪তম গ্রেড নির্ধারণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পাশাপাশি, পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের আন্তর্জাতিক সাফল্যে ভূমিকা রাখা সত্ত্বেও দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য দূর করার আহ্বান জানান তারা। সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল পাঠানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক সোহাগ চন্দ্র রনি, উপদেষ্টা বাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক ও সহ-সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বিশ্বাস। বক্তারা জানান, মানবজন্মের পর থেকে প্রতিষেধক টিকা কার্যক্রম স্বাস্থ্য সহকারীরাই পরিচালনা করে থাকেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথার্থভাবে পালনের পরও আমরা এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এটি শুধু অবমাননাকর নয়, এটি আমাদের পেশাগত ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বারবার আবেদন ও স্মারকলিপি প্রদান সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। এবার যদি দাবিসমূহ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হয় তবে তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের আলটিমেটাম দেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্ন্তর্বতীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করবে। দেশের স্বাস্থ্যখাতে টিকাদান কার্যক্রমের নিরবচ্ছিন্ন অগ্রগতির জন্য তারা সময়োপযোগী পদক্ষেপ চান। কর্মসূচিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com