রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পটুয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী সারা মনির অবস্থান

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজছাত্রী। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে প্রেমিক তারেক মৃধার(২৫) বাড়িতে গিয়ে অবস্থান নেয় মোসা. জান্নাতি ওরফে সারা মনি(২০)। সে চিংগড়িয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে এবং সদ্য ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এইচএসসি পাস করেছে। তরুণীর অভিযোগ, তারেক বিয়ের প্রলোভন দেখিয়ে দেড় বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৈশাখী মেলায় পরিচয়ের সূত্র ধরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে তারা কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরতে যায় এবং রাত্রিযাপন করে। তবে বিষয়টি জানাজানি হলে তারেক সম্পর্ক অস্বীকার করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিনি আরও অভিযোগ করেন, বাড়িতে অবস্থান নেওয়ার পর তারেকের মা তাকে টেনে হিচড়ে বের করে দিয়ে ঘরে তালা মেরে অন্যত্র চলে যান। পরে আবারও তিনি সেখানে ফিরে অবস্থান নেন। এ বিষয়ে তারেকের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার বাবা ফারুক মৃধা বলেন, আমার ছেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com