রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

আব্দুল বাছিত খান কমলগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫

কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ১১ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান (ডবলছড়া) বটগাছ লাইন এলাকায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির, এসআই আমির উদ্দিনসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় জনতার সহায়তায় রাজেশ নেপালী (৩৫), পিতা- লাল বাহাদুর নেপালীকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘরে তল্লাশি করে ১০ টি প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কঠোরভাবে কাজ করছি। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেশ নেপালীকে তার ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com