কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু অধিকার বাস্তবায়নে গন জবাবদিহিতা বিষয়ে সলিডারিটির ওয়াই মুভস প্রজেক্টের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন উপজেলা হলরুমে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতা সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি-সিডা এর অর্থায়নে সলিডারিটির সভাপতি এ্যাডভোকেট উর্মিলা চক্রবর্তীর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সলিডারিটির নির্বাহী পরিচালক এস এম হারুন অর রশিদ লাল, নজরুল গবেষক সুব্রত ভট্রাচার্য, উপ-পরিচালক আলেয়া বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রভাষক শাহানা আক্তার বানু, সলিডারিটি ওয়াই মুভস প্রজেক্ট কর্মকর্তা পবিত্র রায়সহ অনেকে।