কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বগুড়া সদর উপজেলা ১৪৬০ জন কৃষকদের মাঝে রোপা-আমন ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার ইসমত জাহান,নিশিন্দার ইউপির প্রশাসক ও সদর উপজেলা আইসিটি অফিসার আল মাহমুদ সরকার, পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, শাহাবুল ইসলাম, ইউপি সদস্য আল আমিন, কৃষক ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে ব্রি ধান৪৯, বিনা ধান ৭, বিনা ধান ১৭ সহ অন্যান্য জাতের ধানের বীজ জনপ্রতি ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও ১০ কেজি পটাশ সার মোট ১১৬০ জন কৃষকদের মাঝে বিতরন করা হয়েছে।