বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইরানে নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শনিবার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ইসরাইলি হামলায় নিহত ইরানের সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের শেষ বিদায় জানাতে শনিবার (২৮ জুন) তেহরানের আজাদি স্কয়ারে জড়ো হবেন সাধারণ মানুষ। আগামী শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজায় যোগ দেবেন তারা। এ খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ। এতে বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে শহীদ কমান্ডারদের সঙ্গে অন্যান্য শহীদদের জানাজাও শনিবার অনুষ্ঠিত হবে। টানা ১২ দিন যুদ্ধের পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরাইল। এ সময়ের মধ্যে ইসরাইলের টার্গেটেড হামলায় ১৪ জন বিজ্ঞানী ও একাধিক সামরিক কমান্ডার নিহত হন। যাদের আগামী শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেবে ইরান। স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই শুরু হবে। ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরাইল। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের মধ্যে ২১ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর জবাব দেয় ইরান। পরদিন ২৩ জুন কাতারের মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ইরান হামলা চালায়। এই যুদ্ধে ছয় শতাধিক ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত সামরিক কমান্ডাররা হলেন, সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেই বাঘেই, ইসলামী রেভল্যুশনারী গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেই সালামি। সামরিক বাহিনীর সদরদপ্তর খাতাম আল আম্বিয়ার মেজর জেনারেল ঘোলাম আলি রাশিদ, আইআরসিজি’র বিমান বাহিনীর কমান্ডার আমির আলি হাজিজাদেহ। তাদের সঙ্গে বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে ইরান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com