বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাপলা খাওয়ার যত উপকারিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সাদা শাপলা আমাদের জাতীয় ফুল। বর্ষায় খাল বিল যেন শাপলার চাদরে ঢেকে থাকে। তবে এই শাপলা যে শুধু ফুল বা সৌন্দর্যের অংশ তা নয়, শাপলার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। অনেকেই শাপলা কখনো খাননি বা জানেন না কীভাবে খেতে হয়।
শাপলার প্রায় সব অংশই খাওয়া যায় সবজি হিসেবে, শাপলার ডাঁটা বিভিন্নভাবে ঝোল বা ভাজি করে খাওয়া যায়। শাপলার ফুলের পাকোড়া বানিয়েও খান অনেকে। আবার শাপলার ফল দিয়েও চমৎকার সুস্বাদু খই তৈরি হয়।
প্রতি ১০০ গ্রাম শাপলার ডাঁটা বা লতায় রয়েছে খনিজ পদার্থ ১.৩ গ্রাম, আঁশ ১.১ গ্রাম, খাদ্যপ্রাণ ১৪২ কিলো, ক্যালোরি-প্রোটিন ৩.১ গ্রাম, শর্করা ৩১.৭ গ্রাম, ক্যালসিয়াম ৭৬ মিলিগ্রাম। আসুন শাপলার পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক-
>> শাপলার ডাঁটা পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। শাপলার রয়েছে প্রচুর ক্যালসিয়াম। শাপলায় ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়ে সাত গুণ বেশি। ক্যালসিয়াম হাড়, দাঁত মজবুতসহ নানা কাজ করে থাকে।
>> শাপলার ডাঁটায় রয়েছে পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও মিনারেলস এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ও মিনারেলসের মধ্যে রয়েছে ভিটামিন-বি, ভিটামিন-সি, ফসফরাস, ক্যালসিয়াম আয়রন ইত্যাদি উপাদান।
>> বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও কমাতে সাহায্য করে শাপলা। শাপলা চর্ম ও রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী। লাল শাপলা এলার্জি ও রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী।
>> শাপলা প্রধানত অ্যাসিডিটি, এ্যানেসথেসিক, সেরোটিক, ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের মানসিক রোগে ব্যবহৃত হয়। শাপলার ডাঁটাতে রয়েছে একটি বিশেষ উপাদান ফ্লেভনল গ্লাইকোসাইট। এটি মাথার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে।
>> শাপলার ডাঁটা থেকে শরীরের পর্যাপ্ত শক্তি পাওয়া যায়। এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
>> ভিটামিন-বি৭ বা বায়োটিন পানিতে দ্রবণীয় একটি ভিটামিন। এটি শরীরের বিপাক ও কার্যক্ষমতার উন্নতি ঘটায়। শাপলার ডাঁটা থেকে শরীরের জন্য প্রয়োজনীয় এই বায়োটিন পাওয়া যায়।
>> শাপলা ডাঁটার উপাদান স্নায়ু, পেশি, হার্টের কার্যক্রমে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া যকৃতের সুরক্ষায়ও ভূমিকা রাখে শাপলার ডাঁটা।
>> শাপলার ডাঁটা খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি ত্বকের কোষ গুলোকে হাইড্রিয়েটিং ও স্বাস্থ্যকর করে তোলে। চুলের সৌন্দর্য বজায় রাখতেও ভূমিকা রাখে শাপলার ডাঁটা। নিয়মিত এ সবজি খেলে চুল হবে প্রাণবন্ত ও মসৃণ।
>> শাপলাতে আছে গ্যালিক এসিড নামক এনজাইম, যা ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com