বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেট হওয়ার পর ক্যাচ দিয়ে ফিরলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

উইকেটে ভালোভাবেই সেট হয়েছিলেন মুমিনুল হক। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। ৩৯ বলে ২১ রান করে সাজঘরে ফিরেছেন ক্যাচ দিয়ে।
ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে লঙ্কান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে রুম করে মারতে গিয়ে বদলি ফিল্ডার পাবান রত্মায়েকের হাতে ক্যাচ হন বাঁহাতি টাইগার ব্যাটার। এতে ভাঙে বাংলাদেশের দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি। দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৪৬ রান। সাদমান ইসলাম ২৪ আর নাজমুল হোসেন শান্ত ১ রানে অপরাজিত।
গতকাল বুধবার কলম্বো টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়।
কিন্তু এবারও উইকেটে স্থির হতে পারেননি বিজয়। ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে ব্যাটের ভেতর কাণায় লেগে বোল্ড হন তিনি। ১০ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। সর্বশেষ তিন টেস্ট ইনিংসে দ্বিতীয়বার ডাক মারলেন বিজয়।
আউট হওয়ার আগে লঙ্কান ডানহাতি পেসারের বলে আরও দুইবার জীবনও পান। ইনিংসের তৃতীয় আসিথার বলে বিজয়ের ক্যাচ ফেলে দেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। পরের বলে তৃতীয় স্লিপে আবার ক্যাচ তোলেন ডানহাতি ব্যাটার। অর্থাৎ দুটি জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি বিজয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com