ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৪তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে ২৫ জুন ২০২৫, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ ভিত্তিক পরিদর্শন প্রতিবেদন ও এর আলোকে প্রস্তুতকৃত পরিপালন প্রতিবেদনের ওপর বিশদ আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৬ এর পরিচালক মোঃ আলাউদ্দিন হোসেন, অতিরিক্ত পরিচালক মোঃ মামুনুর রশিদ ও বেলাল হোসেন, যুগ্মপরিচালক মোঃ শাহাদাত হোসেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সহ উর্দ্ধতন নির্বাহীগণ সভায় উপস্থিত ছিলেন।