বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পার্বত্য চট্টগ্রামের দুর্গম বনে দেখা মিললো চিতা বাঘের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ক্যামেরায় ধরা পড়া সেই চিতা বাঘ/ছবি সিসিএর ফেসবুক পেজ থেকে নেওয়া

দেশের এক-দশমাংশ ভূমি নিয়ে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এবার পার্বত্য জেলার সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলেছে। বন্যপ্রাণী গবেষণাবিষয়ক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির বসানো ক্যামেরায় ধরা পড়েছে ল্যাপার্ড বা চিতা বাঘের চলাফেরার ছবি। পার্বত্য চট্টগ্রামের একটি দুর্গম সংরক্ষিত বনে চিতা বাঘটির দেখা গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা। তবে আগেও পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলে বলে জাগো নিউজকে জানিয়েছেন সিসিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার।
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তিনি জাগো নিউজকে বলেন, আমরা ১০ বছরের বেশি সময় ধরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নিয়ে পার্বত্য জেলাগুলোর সংরক্ষিত বনে কাজ করছি। আগেও এসব বনে বাঘ ছিল। আমরা ২০১৫ সালেও চিতা বাঘ দেখেছি। আমাদের কাছে ছবিও ছিল। তবে ২০২৫ সালে পাওয়া ছবিটি পরিষ্কার এবং আকর্ষণীয়। আমরা আমাদের ফেসবুকে দেওয়ার পর ছবিটি ভাইরাল হয়েছে। দেশজুড়ে জানাজানি হয়েছে।
তিনি বলেন, আমরা বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি। পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বনে ভালুকও পেয়েছি। চিতা বাঘের ছবিটি জুন মাসের ক্যামেরায় ধরা পড়ে। এক মাস আগে থেকে এ ক্যামেরা সেখানে ট্র্যাপ করা হয়।
‘বিষয়টি নিশ্চিত হওয়া গেলো যে পার্বত্য চট্টগ্রামের বনে চিতা বাঘ এখনো আছে। বন্যপ্রাণীর সঠিক ঠিকানা যেন শিকারিরা না পান, সেজন্যে এলাকার নাম প্রকাশ করছি না’- বলেন এ কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com