সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আবারও রক্তাক্ত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ঢাকা সিটি কলেজ’ প্রাঙ্গণ। নির্মম এই ঘটনার সূত্রপাত হয় গত ১ জুলাই দুপুর ২.০০ ঘটিকা থেকে। ঘটনার বিবরণে জানা যায়, দুপুর নাগাদ সাব্বির মোস্তফা খান নামের একজন চিহ্নিত সন্ত্রাসী তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির ফটকে এসে অশালীন আচরণ করতে থাকে। মোস্তফা খান তার গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দেয় সিটি কলেজের প্রধান ফটকে। মোস্তফার সাথে থাকা সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসীরা এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায় এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি সাধন করে। এসময় তারা ধর্মীয় উস্কানীমূলক স্লোগান দেয় এবং শিক্ষক ও কর্মচারীদের উপর এলোপাথাড়ি আঘাত করে। সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলায় বেশ ক’জন নিরীহ শিক্ষক ও কর্মচারী মারাত্মকভাবে আহত হয়। সাব্বির মোস্তফা খান, মেহেদী হাসান ইমরান এবং শেখ রিয়াজ রহমানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক তা-বলীলা চলে আড়াই ঘন্টা ব্যাপী। এসময় সন্ত্রাসীরা নিরীহ শিক্ষক, কর্মচারীদের উপর শারীরিক নির্যাতন ছাড়াও ব্যাপক ভাঙচুর চালায়। প্রমাণ লোপাট করতে খুলে নিয়ে যায় সিসিটিভি ক্যামেরা। হামলার ঘটনা চলাকালে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোবারক হোসেনের বরাত দিয়ে জানা যায়, স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সন্ত্রাসী কর্মকা- চালানোর দায়ে কয়েকজনকে বহিস্কার করে ঢাকা সিটি কলেক কর্তৃপক্ষ। মূলতঃ সেই বহিস্কার ঘটনার সূত্রধরেই নির্মম এই সন্ত্রাসী হামলা। বহিস্কার ও হামলাকারীদের অনেকেই স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী তারা ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুরের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগকে সিটি কলেজ ক্যাম্পাসে পুনর্বাসিত করতে চায় বলে জানান কলেজ কৃর্তপক্ষ। ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোবারক হোসেনের বরাতে আরও জানা যায়, যে কোন সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শান্তিপ্রিয় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসীদের হামলা এবং ব্যাপক ভাঙচুর হলেও শান্তিপ্রিয় শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশ পরীক্ষায় অংশগ্রহণ করছে। তারা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমিনুর আক্তার, চিহ্নিত সন্ত্রাসী সাব্বির মোস্তফা খান, মেহেদী হাসান ইমরান এবং শেখ রিয়াজ রহমানÑসহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবী জানান। সেই সাথে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান সিটি কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও ঢাকার ঐতিহ্যবাহী ‘ঢাকা সিটি কলেজ পরিবার’ যে কোন সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করন।