টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি সংঘর্ষে ২ মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ১ জনের পরিচয় জানা গেছে। তিনি হলেন, ময়মনসিংহ জেলার কতোয়ালী থানা এলাকার সুর্য্য এর স্ত্রী ফুলকুমারী(৩৫)। আহতদের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি একই এলাকার বাসন্তী(৫০)। পুলিশ ও স্থানীয়রা জানান, বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিল। টাঙ্গাইল জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিক্সার সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয়রা ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।