বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোথায় ভুল করেছে বাংলাদেশ, স্বীকারোক্তি মিরাজের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫

প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিত হারের পর ঘুরিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছিল তারা। বাংলাদেশের কামব্যাক দেখে ভক্তদের মনে আশা জেগেছিল, শেষ ম্যাচ জিতে সিরিজের সোনালী ট্রফি ঘরে তুলতে পারবে টাইগাররা।
কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স দেখে হতাশ ভক্তরা। শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অলআউট হয়ে গেছে মাত্র ১৮৬ রানে। সেটিও আবার ১১.২ ওভার বাকি থাকতেই।
ভক্তদের আরও একটি নির্মম সত্যের অভিজ্ঞতা দিচ্ছে বাংলাদেশ। এখন লাল-সবুজ বাহিনী ওয়ানডেতে ৫০ ওভার টিকে ব্যাটিং করার অভ্যাসটাই যেন ভুলে গেছে।
প্রথম ওয়ানডেতে অলআউট হয়েছে ৩৫.৫ ওভারে, অর্থ্যাৎ ১৪.১ ওভারে আগে। দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের দল টিকেছে ৪৫.৫ ওভার পর্যন্ত, মানে ৪.১ ওভার বাকি থাকতেই অলআউট।
এতকিছু মেনে নিয়েও গত মঙ্গলবার বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখেছিলেন ভক্তরা। শেষমেশ তা হয়ে উঠলো দুঃস্বপ্ন। শুরুতেই উইকেট হারানোর পর মাঝের দিকেও ভালো খেলতে পারেনি টাইগাররা। দায়িত্বশীল ব্যাটিংয়ের আসল সংজ্ঞাটাই তাদের কাছে যেন এখনো স্পষ্ট নয়। ম্যাচের পর বাংলাদেশের ভুলের স্বীকারোক্তি দিয়েছেন অধিনায়ক মিরাজ।
তিনি বলেন, উইকেটটা দারুণ ছিল, আমরা ইতিবাচক খেলার কথা বলেছিলাম। যদি সুযোগ পাই, তাহলে গভীর পর্যন্ত ব্যাটিং করতে হবে, আর শেষ ১০ ওভারে আরও আগ্রাসী হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আমি মনে করি আমরা ভুল করেছি। আমরা মাঝখানে এবং ওপেনারদের কাছ থেকে জুটি পাইনি। সেটাই আমাদের জন্য সমস্যা হয়েছে।
বোলিংয়ের দিক থেকে বাংলাদেশ শুরুর দিকে খরুচে থাকলেও শেষ দিকে ভালো করেছে। সেই বিষয়টি উল্লেখ করে মিরাজ বলেন, আমি মনে করি শেষ ১০ ওভারে আমরা খুব ভালো বোলিং করেছি। এখানে বোলিং করা সহজ নয়, কারণ উইকেটটা দারুণ ছিল। তাসকিন, মোস্তাফিজ আর স্পিনাররা খুব ভালো করেছে।
মিরাজের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের ইতিবাচক দিক কোনটা। জবাবে তিনি বলেন, আমাদের দলটা তরুণ, ওদের সময় দিতে হবে। যদি সুযোগ দেওয়া হয়, একদিন সেটা ফল দেবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com