বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলকাতায় মুক্তি পেয়েছে জয়ার নতুন সিনেমা

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

দুইবাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি আজ (১৮ জুলাই) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়ার বিপরীতে এতে অভিনয় করেছেন চন্দন রায় স্যানাল। ‘ডিয়ার মা’ মূলত মা ও মেয়ের সম্পর্কের গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ‘সত্যিই আজকের দিনটি আমার জন্য বিশেষ। আজ “ডিয়ার মা” মুক্তি পাচ্ছে। দর্শকদের প্রতি আমার ভালোবাসা। দর্শকরা “ডিয়ার মা” ভালোভাবে গ্রহণ করলে পরিশ্রম সার্থক হবে। এই সিনেমায় আমরা যারা অভিনয় করেছি, পর্দার পেছনে যারা কাজ করেছেন, সবাই দারুণ কাজ করেছেন। পুরো টিম ভালো করেছে।’ নিজের চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, ‘এবার মায়ের চরিত্রে অভিনয় করেছি। কতটুকু করেছি তা দর্শকরা বলবেন। আমি বলব, চমৎকার একটি গল্পে কাজ করেছি। আরও বলতে চাই, মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন। এমন চরিত্রে প্রথমবার কাজ করেছি।’কলকাতায় বিভিন্ন স্থানে সিনেমাটির প্রচারে অংশ নিচ্ছেন জয়া। এরই মধ্যে ‘ডিয়ার মা’ সিনেমার বিলবোর্ড ও পোস্টারে কলকাতা শহর ছেয়ে গেছে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওয়ালে শেয়ার করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন। জয়া আহসান বর্তমানে কলকাতায় ‘অর্ধাঙ্গীনি’ নামের নতুন একটি সিনেমার শুটিং করছেন। অন্যদিকে তার অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ কলকাতায় শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে। গত ঈদুল আজহায় জয়া অভিনীত ‘তা-ব’ ও ‘উৎসব’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘তা-ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবার নজর কাড়েন এ অভিনেত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com