সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হেনরি-কনওয়ের কাছে উড়ে গেলো জিম্বাবুয়ে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে এবং নিউলিজিল্যান্ড। তবে এই ম্যাচে কিউইদের কাছে স্রেফ উড়ে গেছে স্বাগতিক জিম্বাবুইয়ানরা। ৩৭ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে তাদেরকে হারিয়েছে নিউজিল্যান্ড।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকেই ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটাররা। ওপেনিং জুটিটা একটু যা ভালো করেছিল। ওয়েসলি মাধভিরে ও ব্রায়ান বেনেত মিলে ৩৭ রানের জুটি গড়ে তোলেন। ২০ বলে ২১ রান করে ব্রায়ান বেনেট আউট হয়ে গেলে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুইয়ানরা। ৩২ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ওয়েসলি মাধভিরে। ১২ রান করেন টনি মুনিওঙ্গা। ১২ রান করে সংগ্রহ করেন সিকান্দার রাজা, রায়ান বার্ল। ৯ রানে অপরাজিত ছিলেন তিনোতেন্দা মাপোসা।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া অ্যাডাম মিলনে, মিচেল সান্তনার, মিচেল ব্রেসওয়েল ও রাচিন রাবিন্দ্রা নেন ১টি করে উইকেট।
জবাব মিতে নেমে শুরুতেই ওপেনার টিম সেইফার্টকে হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫ রানে প্রথম উইকেট পড়লেও কিউইদের বিপর্যয়ে পড়তে দিলেন না ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা। দু’জন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ১৯ বলে ৩০ রান সংগ্রহ করার পর আউট হয়ে যান রাবিন্দ্রা।
এরপর বাকি কাজ সারেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল মিলে। কনওয়ে ৪০ বলে ৫৯ রানে এবং ড্যারিল মিচেল ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com