পিরোজপুরের মঠবাড়িয়ায় রফিকুল ইসলাম আলতাফ(৬৫) এক স্কুল শিক্ষকের জমি জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষ উপজেলার বুখইতলা বান্ধব পাড়া গ্রামের মৃত নূর হোসেনের ছেলে আব্দুল খালেক কোন শালীর ব্যবস্থাও মানছেন না বলে তিনি জানান। শনিবার (১৯জুলাই) বিকেলে স্থানীয় রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলনে প্রশাসনের কামনা করে তিনি এ অভিযোগ করেন। ভুক্তভোগী আলতাফ মাস্টার বুখইতলা বান্ধব পাড়া গ্রামের মৃত আলী আকাব্বরের ছেলে। লিখিত অভিযোগে তিনি বলেন বুখইতলা বান্ধব পাড়া মৌজার সাবেক ৬৫ নং খতিয়ানের বিভিন্ন দাগের ১৪.২৫ একর সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ খালেক গংদের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। ৭৩ বছর পূর্বে তফসিলভূক্ত সম্পত্তি খাজনা বাকী থাকার কারনে জমি নিলাম হয়। ওই জমি নিলাম ক্রয়কৃত রেকর্ডীয় মালিকের কাছ থেকে আমার বাবা ক্রয় সূত্রে মালিক হন। আমার বাবা আমৃত্যু পর্যন্ত আমাদের দখলে ছিল। বিগত কয়েকবছর আগে এই ভূমিদস্যু ও সন্রাসী বাহিনী প্রভাব খাটিয়ে আমার একটি পরিত্যাক্ত বাড়ী দখল করে নেয়। তারা বসবাস করে। বিভিন্ন সালিস বৈঠক আমরা আইনের দারস্থ হলেও তারা কোন কিছু তোয়াক্কা না করে তাদের সন্রাসী কর্মকান্ড চালিয়ে যায়। তারা আবার ৫ আগষ্টের পর ভাড়াটিয়া ও বহিরাগত লোকজন নিয়ে আমাদের চাষাবাদের জমিতে বাধা দেয়। জমিতে থাকা ফসল নষ্ট করে এবং আমাদের জমি থেকে মাটি কাটে। বিষয়টি পিরোজপুর জেলা পুলিশ সুপারকে অবহিত করলে পুলিশ সুপার মঠবাড়িয়া থানার ওসিকে আইন শৃঙ্খলা রক্ষার নিদের্শ দেন। এ ব্যাপারে জানতে অভিযুক্ত আব্দুল খালেক এর মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেন নি। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।