শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আনন্দ কুমার স্বর খুলনা
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিভিন্ন দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করতে হবে। চলমান জুলাই মাসের শেষ সপ্তাহে ও আগস্টের শুরুতে বৃষ্টিবলয়ের প্রভাবে খুলনাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খুলনা শহর এবং জেলার ফুলতলা-ডুমুরিয়া এলাকায় জলাবদ্ধতা প্রতিরোধে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থ বিঘিœত করে কোন খালের পানিপ্রবাহ বন্ধ করা যাবে না। বৃষ্টিতে খুলনার বিভিন্ন স্থানের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ সভায় জানান, জনগণের আকাঙ্খা অনুযায়ী ও ন্যায়সঙ্গতভাবে পুলিশ কাজ করতে চায়। খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত টহল ও চেকপোষ্টগুলো চালু রয়েছে। সাম্প্রতিক অতীতে মেট্রোপলিটন পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা, ১৬০ কেজি গাঁজা-সহ উল্লেখ্যযোগ্য পরিমান মাদকদ্রব্য আটক করতে পেরেছে। ঘটে যাওয়া হত্যাকা-গুলোর কারণ উদঘাটন ও আসামীদের আটক করা সম্ভব হয়েছে। কিশোর গ্যাং এর উৎপাত বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় জানান, গত দুই সপ্তাহ জুড়ে খুলনায় ভারী বৃষ্টিপাতের ফলে ২৩৯৫৮ হেক্টরের মধ্যে ৫৬৫ হেক্টর জমিতে থাকা ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশ-আমন ধান, পাট, মরিচ, সবজি, তরমুজ, শিম, আদা-সহ ৪৮১ হেক্টরে রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৩ হাজার ৭১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতির আর্থিক পরিমান প্রায় ২৭ কোটি ৬৫ লাখ টাকা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com