শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাকে খালাস দেন।
আদালতের পেশকার জাহিদুর রহমান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৬ জুলাই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ (২৩ জুলাই) দিন ধার্য করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি, দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।
২০১৬ সালের ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত এই মামলায় এ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচারকালে আদালত নয়জনের সাক্ষ্য নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com