বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার পালনের অংশ হিসেবে বিশ্বপরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয় ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এ ধরণের প্রতিপাদ্য আমাদের পরিবেশ সচেতনতা ও বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কলেজ প্রাঙ্গণে নানা জাতের বৃক্ষরোপন। গত ২৪ জুলাই, কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানাদির শুরুতে মাইলস্টোন ট্রেজেডিতে নিহতদের স্মরণ করা হয় বেদনাহত চিত্তে। কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। অন্যান্যরাও নানা জাতের বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথা প্রকাশ করেন। প্রধান অতিথি এসময় কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়া এবং অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধরকে সাথে নিয়ে ঘুরে দেখেন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের আঁকা নানা চিত্রে উঠে আসে পরিবেশ সুরক্ষার জোরালো বার্তা। পরিবেশ ভাবনাকে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. জাকিদুল ইসলাম এবং মোস্তাকিয়া মাহমুদা পারভীন। সিনিয়র সহকারী শিক্ষিকা তাহমিনার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সকলের মাঝে পরিবেশ ভাবনাকে আরও গভীরভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আজ আমরা পরিবেশ রক্ষায় শপথ নিয়েছি কারণ আমরা চাই প্লাস্টিক দূষণমুক্ত সুবজু সুন্দর একটি পৃৃথিবী। আপনারাও এই মহৎ উদ্যোগে শামিল হবেন এবং পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ থাকবেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com