শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জসীমের কবরে রাতুলকে সমাহিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সিনেমার কিংবদন্তি ‘অ্যাকশন হিরো’ জসীম। এক সময় পর্দায় ছিলেন দুর্জয় এক নায়ক। গতকাল সোমবার (২৮ জুলাই) তার পাশে চিরনিদ্রায় ঘুমালেন তার ছেলে এ কে রাতুল। রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল গতকাল বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে—তারই বাবার কবরে, চিরচেনা আশ্রয়ে।
বাবা-ভাইয়ের পাশে এই বিদায় যেন কেবল একটি সমাধিস্থল নয়, একটি আবেগের পুনর্মিলনও। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন দুই ভাই—এ কে সামী ও এ কে রাহুল। বাবার কবরে ভাইকে শোয়ানোর পর সামাজিক মাধ্যমে শোকাবেগ ছুঁয়ে গেল হাজারো হৃদয়।
ছোট ভাই এ কে সামী লিখেছেন, “আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।” আর বড় ভাই এ কে রাহুলের পোস্ট আরো নীরব, কিন্তু আরো গভীর। বাবার কোলে শিশু রাতুলের একটি পুরোনো ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “একসঙ্গে থেকো।” এই দুটি শব্দে যেন অনন্তকালের জন্য পিতা-পুত্রের পুনর্মিলনের অশ্রুসিক্ত ইচ্ছা উচ্চারিত হলো।
‘ওন্ড’ ব্যান্ডের ভক্তদের জন্য রাতুল ছিলেন সৃষ্টিশীলতা ও নীরব প্রতিভার এক নাম। ২০১৪ সালের প্রথম অ্যালবাম ‘ওয়ান’, ২০১৭ সালে ‘টু’ এবং ২০২১ সালের ইপি ‘এইটিন’—সবকিছুতেই ছিল তার নিঃশব্দ, কিন্তু অপরিহার্য ছোঁয়া। শুধু নিজ ব্যান্ড নয়, অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’–এর সাউন্ড ডিজাইনেও ছিল তার অবদান। জসীমের তিন ছেলের মধ্যে রাতুল ছিলেন মেজ। বড় ভাই সামী ‘ওন্ড’-এর ড্রামার, আর ছোট ভাই রাহুল যুক্ত ছিলেন ব্যান্ড ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’তে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com