রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁর আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নওগাঁর আত্রাইয়ে ২০২৫ সনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর উদ্যোগে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। ২০২৫ সনে আত্রাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয় হতে ১০৮, ভোকেশনাল হতে ৪ ও মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসাবে একটি করে ব্যাগ, সম্মাননা ক্রেস্ট, ফুলের স্টিকার ও খাবার দেওয়া হয়। গত ২০২৩ সাল থেকে উপজেলার কৃতি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে সংবর্ধনা দিয়ে আসছেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সেইসাথে ইতিপূর্বে মেধাঅন্বেষনে বিজয়ী তিন শিক্ষার্থীকে সাইকেল এবং এক মাস নামাজ প্রতিযোগিতায় অংশ নেওয়া ২০৮ জন বিজয়ীকে সাইকেল পুরস্কার দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামাতের আমীর তোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, বেলাল হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com