রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইএফআইসি ব্যাংকে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের পদোন্নতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পেশাগত কর্মদক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ আইএফআইসি ব্যাংকের ৯০ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করা হয়েছে।
রবিবার, ৩ আগস্ট ২০২৫, রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। হাইব্রিড মডেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ১৬ জন কর্মকর্তার কাছে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা থেকে পদোন্নতিপ্রাপ্ত আরো ৭৪ জন কর্মকর্তার কাছে ভার্চুয়ালী পদোন্নতি পত্র প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে বক্তব্যে জনাব সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার পেছনে সবচেয়ে বড় শক্তি আমাদের কর্মীবৃন্দ। প্রত্যয়ী, নিষ্ঠাবান ও কর্মদক্ষ কর্মীই আমাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। মেধা ও সাফল্যের স্বীকৃতি যেমন ব্যক্তিগত অর্জনের অনুভূতি জাগিয়ে তোলে, তেমনি প্রতিষ্ঠানের ভেতরে একটি সহযোগিতাপূর্ণ ও উদ্দীপনাময় পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে, যা ভবিষ্যতের পথচলাকে আরও দৃঢ় করে।”
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংকে চলতি বছর সর্বোমোট ৬৬২ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com